1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরগুনায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| ভোর ৫:৫১|

বরগুনায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি :: বরগুনায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২০ জুলাই) রাত ১০টার দিকে বরগুনা পৌরসভার পশ্চিম আমতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন, বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল আলিশার মোড় এলাকার আঃ লতিফ হাওলাদারের ছেলে মোঃ সজল হাওলাদার (৩৫), এবং সদর উপজেলার উপজেলার খাকবুনিয়া, বান্দগাছিয়া চরকগাছিয়া এলাকার অলিউল্লাহ্ এর মেয়ে মোসা. আসমা (৩১)।পুলিশ সূত্রে জানা যায়, অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন, একটি ট্রলি ব্যাগ ও একটি ওজন মাপার মিটার জব্দ করা হয়। ডিবি পুলিশের ওসি মো. ইকরাম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সঙ্গীয় ফোর্স হিসেবে ছিলেন এসআই বিকাশ, কনস্টেবল কাওসার, মাহমুদ ও সুমাইয়া।বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ওসি ডিবি) মো. ইকরাম হোসেন বলেন, গ্রেপ্তারকৃত সজল পূর্বেও মাদক মামলার আসামি ছিলেন। সে তার দ্বিতীয় স্ত্রী আসমাকে ব্যবহার করে শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা পালানোর জন্য দ্রুত প্রস্তুতি নিচ্ছিল।তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।এ বিষয়ে বরগুনা জেলা পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল এর নির্দেশনায় গোয়েন্দা বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com