নিজস্ব প্রতিবেদক:: গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রোজ মঙ্গলবার দুপুর আনুমানিক ৩ ঘটিকার সময় বরিশাল কাউনিয়া থানা অধীনস্থ দক্ষিণ চরআইচা গ্রামে এই ঘটনা ঘটে । ভুক্তভোগী আব্দুল সালাম হাওলাদার (৫৫) পিতা: মৃত আব্দুল ওহাব হাওলাদার তিনি ক্রয় সূত্রে জে .এল ৭৪ চরআইচা মৌজার দুইটি বি. এস খতিয়ান ৩২৮৭,২৭২৯ যাহার বিএস দাগ নাম্বার হল ২৩৩০ ,৫৩২৭, ৫৩২৮, ৫৩৩০, ৫৩৩১ উক্ত দাগ হইতে ৩.৭৫ শতাংশ জমির মালিক এবং নিজের নামে রেকর্ড সংশোধন করেছেন এমনকি সরকারি খাজনা ও পরিশোধ করেছেন উক্ত জমিতে একটি পাকের ঘর নির্মাণ করে বিগত কয়েক বছর পর্যন্ত ভোগ দখলে আছেন । অপরদিকে একই এলাকার বাসিন্দা ১।মোঃ মহসিন (৩৫) পিতা মৃত বেলায়েত ২। মোঃ শুক্কুর চৌকিদার (৬০) পিতা: মৃত মতলেব চৌকিদার ৩। পারুলি বেগম (৫০) স্বামী: বশির হাওলাদার ৪। নাসিমা বেগম (৪৫) স্বামী: শুক্কুর হাওলাদার ৫। হাসি বেগম (৩৫) পিতা: মৃত মানিক চৌকিদার ৬। রুমান (৩০) পিতা: বারেক চৌকিদার এরা জোরপূর্বক পিলার এবং কাটা তারের বেড়া দিয়ে উক্ত জমি দখলে নেয় এবং নিজেদের নামে একটি সাইনবোর্ড লাগিয়ে দেয়।ভুক্তভোগীরা বাধা প্রদান করলে তাকে মারধর করে এবং তার স্ত্রীকেও মারধর করে এছাড়া উক্ত পাকের ঘর ভাঙচুর করে অনেক ক্ষতি সাধন করে এবং দেশীয় অস্ত্রের মাধ্যমে তাদেরকে ভয় ভীতি দেখানো সহ অকথ্য- কুকথ্য ভাষায় গালিগালাজ করে এমনকি গুম-খুনের হুমকি প্রদান করে এবং তারা দেশীয় অস্ত্র নিয়ে উক্ত জমিতে সকাল -সন্ধ্যা মহরা দিতে থাকে। এর অনেক সাক্ষী প্রমাণ আছে ।সরজামিন তদন্তে জানা গেছে যে উক্ত সম্পত্তি নিয়ে বিগত ২৩ সালে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এম.পি ৬০/২৩ একটি মোকাদ্দমা দাখিল করিলে উক্ত মোকদ্দমাটি ১৮/০৪/২৪ আদেশ হয় যে বাদী ও বিবাদীদের কে স্ব স্ব দখলে থাকিবার কিন্তু উক্ত বিবাদীরা এই আদেশ অমান্য করে পরবর্তীতে ০২/১০/২৫ তারিখ জোরপূর্বক ভূমি দখলের চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় তার পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বার এই ঘটনা ঘটায় ।আরেকটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে উক্ত বিবাদীরা প্রতারণার মাধ্যমে একই গুষ্টির ওয়ারিশ সম্পত্তি তাদের নামে রেকর্ড সংশোধনের মাধ্যমে জোরপূর্বক অনেক সম্পত্তি ভোগ দখল করতেছে ।ভুক্তভোগী পরিবার আরো জানায় এরা অনেক খারাপ প্রকৃতির লোক ভূমি দখল করা এদের নেশা পেশা আমাদেরকে এলাকায় থাকতে দিবে না এছাড়া ও বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে বিভিন্নভাবে হেও প্রতিপন্ন করতেছে ।স্থানীয়ভাবে শালীর ব্যবস্থা তারা মানে না অনেকবার বসার চেষ্টা করছি কিন্তু কোন সমাধান পাইনি তাই নিরুপায় হয়ে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুসারে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি সি. আর মামলা দায়ের করি যার মামলা নাম্বার হল-৭৭/২৬ (কাউনিয়া) ।সর্বোপরি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং বিচার কামনা করছি ।