বানারীপাড়া প্রতিনিধি::বরিশালের বানারীপাড়া উপজেলা ৭ নংবানারীপাড়া ইউনিয়ন পরিষদের জম্বদ্বীপ গ্রামের আওয়ামী লীগের নেতা মোঃজাহিদুল হক জিয়া মাঝির বিরুদ্ধে বিভিন্ন প্রজাতির গাছ লুটের অভিযোগ পাওয়া গেছে ।স্থানীয় বিধবা ডালিয়া জেসমিন ও ছেলে মোঃরাতুলের ক্রয়কৃত ২ একর ৭২ শতাংশ জমির বিভিন্ন প্রজাতির ৫০-৬০ টি গাছ কেটে নিয়ে যায় এই আওয়ামীলীগ নেতা জাহিদুল হক জিয়া । জানা যায়, গত ০৯/১০/২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ৯ টায় বাড়ির কেয়ারটেকার ফরিদা বেগম (৫০) কে মারপিট করে উক্ত গাছ কেটে নিয়ে গেছে । আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসী নেতা মোঃজাহিদুল হক জিয়া মাঝি, সোহাগসহ আলতা গ্রামের সাঙ্গপাঙ্গদল মিলে এ ঘটনা ঘটিয়েছে ।এ সময় বাড়ির মালিক ও ছেলে ঢাকায় ছিল।তারা কোন উপায় না পেয়ে ট্রিপল লাইনে(৯৯৯)-এ ফোন দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিদর্শন করে চলে আসলে পরবর্তীতে ফের ঐ সন্ত্রাসীরা দলবল নিয়ে গাছগুলো কেটে নিয়ে যায়।এব্যাপারে ভুক্তভোগী পরিবার বিধবা ডালিয়া দাবি করেন তার সাথে জিয়া মাঝির জমির জমা ও ব্যক্তিগত কোন বিবাদ নাই।ডালিয়া জেসমিন ঢাকা থেকে এসে দেখতে পায় তার জমিতে আর কোন গাছ অবশিষ্ট নেই।ডালিয়া বলেন, এরা বিভিন্ন ভাবে আমাদের আর্থিক ক্ষতি সাধন করেছে। এ ঘটনায় বানারীপারা থানায় মামলা করতে গেলে অফিসার ইনচার্জ এর দায়িত্বে থাকা অফিসার শতদল মজুমদার মামলা নিতে অস্বীকৃতি জানায়। তিনি বলেন এটা ফৌজদারী মামলা, নিয়ে কোন লাভ নেই বরং আপনি কোর্টে মামলা করেন। ভুক্তভোগী পরিবারটি জানায় আমরা এখন পর্যন্ত মামলা করতে পারিনি। দ্রুত গাছ উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবি জানাই।এবং এব্যাপারে সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছেন।