সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইলিয়াস সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।
ব্যবসায়ী কমিটির সভাপতি আবদুল মান্নান বেপারী জানান, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানের সব মালামাল পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসব প্রতিষ্ঠানই ছিল তাঁদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অগ্নিকাণ্ডের ফলে তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন। এ অবস্থায় সরকারি সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এবং তাঁদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।