নিজস্ব প্রতিবেদক::বরিশাল জেলার হিজলা উপজেলার চরপাত্তনিভাঙ্গায় মাদকের স্বর্গরাজ্য পরিনত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে । সরেজমিনে অনুসন্ধান করে দেখা গেছে, স্থানীয় আলী ফকির, শাহিন ফকির, কাশেম খান, মোতালেব আকন ও বাইজিদ মাদক ব্যবসায় জরিয়ে রয়েছে । ঐ এলাকার যুবসমাজকে মাদকের নেশায় আসক্ত করে ধংশের পথে নিয়ে ছুটছে । হিজলা থানা থেকে ১৩ কিলোমিটার দুরন্ত পথে প্রকাশ্য মাদকের বাজার খুলেছে অভিযুক্তরা বলে জানিয়েছেন এলাকাবাসী । গাজা, মদ, ফেন্সিডিল, ইয়াবাসহ নানান প্রকার মাদক বিকিকিনি করছেন উক্ত মাদক ব্যবসায়ীরা ।