নিজস্ব প্রতিবেদক::বরিশাল সদর উপজেলার ১০ নং চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর গ্রামের বাসিন্দা মোতাহার গাজী(৫৫)কে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা । গতকাল রোজ রবিবার রাত ৮ টার দিকে উক্ত ঘটনা সংঘঠিত হয়েছে ।
আহতকে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে । ভূক্তভোগী পরিবার জানিয়েছে, একই বাড়ির বাসিন্দা জয়নাল গাজির পুত্র কাওছার গাজি ও শাহজালাল গাজি,সেকান্দার গাজির পুত্র শামিম গাজি ও সুমন গাজিসহ সাঙ্গপাঙ্গ মিলে এ হামলা চালায় ।
এঘটনায় আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পরিবার ।