বরিশালে পাঠ্যবই বিক্রি করতে এসে শিক্ষকসহ আটক ২ - জাগ্রত খবর - jagrata Khobor
ই-পেপার জাগ্রত খবর - জুন ১৫, ২০২৬, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
বরিশালে পাঠ্যবই বিক্রি করতে এসে শিক্ষকসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক:: বরিশালে অষ্টম ও নবম শ্রেণির সরকারি পাঠ্যবই লাইব্রেরিতে বিক্রি করতে এসে এক শিক্ষকসহ দুই জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর সদর রোডের অনামি লেনের একটি লাইব্রেরির সামনে থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- শফিকুল ইসলাম (২৪) ও রুবেল খান (৩০)। শফিকুল ইসলাম সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি সিংহেরকাঠী এলাকার শহিদুল ইসলামের ছেলে। অপরজন রুবেল খান সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের সাহেবেরহাট এলাকার নরকাঠী গ্রামের নুর ইসলাম খানের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অষ্টম ও নবম শ্রেণির মোট ৩২৯টি পাঠ্যবই উদ্ধার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বইগুলো কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।