বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে হত্যাচেষ্টার মামলা - জাগ্রত খবর - jagrata Khobor
ই-পেপার জাগ্রত খবর - জুন ১৫, ২০২৬, ৯:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে হত্যাচেষ্টার মামলা
নিজস্ব প্রতিবেদক:: স্ত্রীকে মারধর ও পরবর্তীতে হত্যা চেষ্টার অভিযোগ এনে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিহান রহমান শোভনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে মহানগরীর কাউনিয়া থানায় মামলাটি দায়ের করেন পুলিশ সদস্যর শাশুড়ি হোসনে আরা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম।মামলার এজাহারে বাদী হোসনে আরা বেগম বলেন, কয়েক বছর আগে আমার মেয়ে মৌমিতার সঙ্গে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার আব্দুর রহমানের ছেলে সিহান রহমান শোভনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে মৌমিতাকে মারধর করতো সিহান। এরপর শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে আমার মেয়ে মৌমিতাকে চাকু দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় সিহান। এই ঘটনার বিচার পেতে মামলা করেছি।মামলার তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, স্ত্রীকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে উপ-পরিদর্শক সিহানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তার শ্বশুর বাড়ির পরিবার। মামলার পর থেকেই আসামি পলাতক আছে।