
নিজস্ব প্রতিবেদক::বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার ৯নং জাঙ্গালিয়া ইউনিয়নের চরভোলানাথ গ্রামে প্রেমের সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের চিত্র। জানা গেছে, সন্ত্রাসী লাল চান মৃধা, লালু মৃধা, চান্দু মৃধা,শামিম, আমিনুল, সাহা মৃধা, সোলেমান দর্জি,রিপনসহ একটি সাঙ্গপাঙ্গ দল মিলিত হয়ে স্থানীয় সালাস দফাদার, আব্বাস দফাদার, রিয়াজ দফাদার, মিজু বয়াতী, হানিফ বয়াতীর উপর অতর্কিত হামলা চালায় । দেশীয় অস্ত্র রামদা, ঢিল ম্যাসিং, রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে । ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে উক্ত হামলা চালিয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন ।সন্ত্রাসী রিপন বাহিনীর বিরুদ্ধে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। চলতি মাসের ১৭ তারিখ পথরোধ করে হত্যার উদ্দেশ্য দুপুর ২ টার দিকে সালাম দফাদার ও মিজু বয়াতীসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম করে । স্থানীয়রা আহতদের উর্দ্দার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে । চিকিৎসক জানিয়েছেন ২ জনের অবস্থা আসংখ্যা জনক ।এ সময় হামলাকারীরা ঘরের দরজা জানালা ভেঙে ঘরে থাকা খাট, আলমিরা, গ্যাসের চুলা, বিছানা লেপতোষক ও আসবাবপত্র, গড়ু ছাগল নিয়ে যায়।এ সময় গতকাল একটি সমিতি থেকে তোলা ৬০ হাজার টাকা ঘরের বাক্স থেকে তারা লুট করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে মেহেন্দীগঞ্জ থানার ওসি বলেন, পূর্ব শত্রুতা সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।