1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে মুখে মাস্ক লাগিয়ে যুবলীগ নেতাকে মারধর - জাগ্রত খবর - jagrata Khobor
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ২:৫৩|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বরিশালে মুখে মাস্ক লাগিয়ে যুবলীগ নেতাকে মারধর

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১০৩ বার পড়েছেন
জাগ্রত নিউজ::কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন শাখার যুগ্ন সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শাওন বালীকে মারধরের অভিযোগ উঠেছে। অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুত্বর আহত করা হয়েছে।আহতকে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত শাওন বালী জানিয়েছেন, সোমবার দিবাগত রাত আটটার দিকে গৌরনদীর বাটাজোর বাসষ্ট্যান্ডে বসে একদল মাক্সপড়া যুবক অর্তকিতভাবে হামলা চালিয়ে মারধর করে গুরুত্বর আহত করে। এসময় হামলাকারীরা তার (শাওন) ব্যবহৃত মোবাইল ফোন, ম্যানিব্যাগ ও নগদ অর্থ লুট করে নেয়।পরবর্তীতে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে স্বজনরা তাকে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেছেন। শাওন বালী আরও জানিয়েছেন, হামলার সময় রনি ও জনি নামের দুইজন হামলাকারীর নাম তিনি শুনতে পেরেছেন।এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, হামলার ব্যাপারে কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com