1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক আটক - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, আটক ১ বরিশালের ৩০ খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে ৭৩০ কোটি টাকার প্রকল্প কাজিরহাটে কোচিং সেন্টারের কাঠের পাঠাতন ভেঙ্গে ৫০ শিক্ষার্থী নিচে পড়ে গেলে ও গুরুতর আহত ৩ শিক্ষার্থী ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ২০৩০ সালের মধ্যে এক কোটি চশমা বিতরণ করবে সরকার শিল্প পুলিশ প্রধানসহ শীর্ষ পর্যায়ে রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ভোলা নদীতে অসংখ্য বেআইনী পচা মা ইলিশ ঝাটকা ইলিশ নিধন  বরিশাল কাজিরহাটে বসত ঘর চুরি নগদ টাকা ও স্বর্ণ অলংকার ভাসানচর হাফিজিয়া মাদ্রাসা থেকে ৫ বছরের নাবালক ভিকটিম কে উদ্ধার করল পুলিশ

বরিশালে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক করেছে পুলিশ।গতকাল শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও নিহতের লুডু খেলার সাথী শান্ত, শুভ ও রাকিব বলেন, বিকেলে তারা চারজন মিলে একসাথে বাড়ির সামনে একটি ঘরের ভেতর লুডু খেলছিলেন। এ সময় তাদের পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন প্রতিবেশী সাইদুল মাতাব্বর। খেলার একপর্যায়ে চাল দেওয়া নিয়ে শাকিলের সঙ্গে সাইদুলের কথা কাটাকাটি হয়। এর জেরে সাইদুল আচমকা একটি হাতুড়ি দিয়ে শাকিল পন্ডিতের মাথায় সজোরে আঘাত করে। হাতুড়ির আঘাতে রক্তাক্ত জখম হয়ে শাকিল তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন।গুরুতর আহত অবস্থায় খেলার সাথীরা তাকে উদ্ধার করে দ্রুত মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘাতক সাইদুলকে আটক করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা হাতুড়িটি আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com