1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে সাবেক কাউন্সিলরসহ ১৭ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১:৪৮|
শিরোনামঃ

বরিশালে সাবেক কাউন্সিলরসহ ১৭ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালে গত দুদিনে দফায় দফায় মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে সাবেক কাউন্সিলর জয়নুল আবেদিনসহ ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার (১৮) জুন সকাল থেকে শুক্রবার জুমা নামাজের পর পর্যন্ত নগরীর চারটি এলাকায় এসব মিছিল অনুষ্ঠিত হয়।দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মিছিল করে তারা। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এসব মিছিলে অংশ নেয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর পৃথকস্থানে অভিযান চালিয়ে এসব নেতাকর্মীদের গ্রেফতার করা হয় বলে জানান বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।ওসি বলেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীরা গুপ্ত মিছিল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। আমরা ওইসব ভিডিও পর্যালোচনা করে দোষীদের গ্রেফতার করছি। এই গ্রেফতার অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com