বরিশাল কোতয়ালী মডেল থানার ভিতরে ও বাইরে ছাত্র-জনতার অবস্থান ধর্মঘট - জাগ্রত খবর - jagrata Khobor
ই-পেপার জাগ্রত খবর - জুন ১২, ২০২৬, ৫:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৯, ২০২৫, ১০:২৯ অপরাহ্ণ
বরিশাল কোতয়ালী মডেল থানার ভিতরে ও বাইরে ছাত্র-জনতার অবস্থান ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক:: স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সমন্বয়ক হোসাইন আল সুহানকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধার পর পরই আন্দোলনরত ছাত্র-জনতা বরিশাল ম্রেটাপলিটন কোতয়ালী মডেল থানা ঘেরাও করতে আসেন। খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য থানার সামনে সংবাদকর্মীরা পৌঁছলে তাদেরকেও থানার মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি।থানার মধ্যে থাকা স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দীন রনি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুহানকে গ্রেপ্তারের বিষয়টি জানতে চাইলে তাকে ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের কর্মকর্তারা জানালেও কে মামলা করেছে তার কোন সদূত্তর দিতে পারেনি পুলিশ।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ৯ টার সময়ও থানা কম্পাউন্ডের ভিতরে মহিউদ্দীন রনিসহ আন্দোলনরত ছাত্র-জনতা অবস্থান ধর্মঘট পালন করছেন। আর থানার বাহিরে যারা ছিল তারাও ভিতরে প্রবেশ করেছে।এ ব্যাপারে পুলিশের কোন কর্মকর্তা এখনও মিডিয়ার সাথে কথা বলেননি। বিষয়টি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের একাধিক কর্মকর্তারা।