1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশাল চরকাউয়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে কথিত স্বামীর বাড়িতে অনশনে তরুণী! - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
কাজিরহাটে কোচিং সেন্টারের কাঠের পাঠাতন ভেঙ্গে ৫০ শিক্ষার্থী নিচে পড়ে গেলে ও গুরুতর আহত ৩ শিক্ষার্থী ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ২০৩০ সালের মধ্যে এক কোটি চশমা বিতরণ করবে সরকার শিল্প পুলিশ প্রধানসহ শীর্ষ পর্যায়ে রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ভোলা নদীতে অসংখ্য বেআইনী পচা মা ইলিশ ঝাটকা ইলিশ নিধন  বরিশাল কাজিরহাটে বসত ঘর চুরি নগদ টাকা ও স্বর্ণ অলংকার ভাসানচর হাফিজিয়া মাদ্রাসা থেকে ৫ বছরের নাবালক ভিকটিম কে উদ্ধার করল পুলিশ উজিরপুরে ইউপি সদস্যের বাসায় দুর্ধর্ষ চুরি গলাচিপা ও রাঙ্গাবালী বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

বরিশাল চরকাউয়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে কথিত স্বামীর বাড়িতে অনশনে তরুণী!

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সদর উপজেলার চরকাউয়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে কথিত স্বামীর বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। তার দাবি, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর গোপনে ইসলামি শরিয়ত মতে বিয়ে হলেও এখন তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, চরকাউয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ দিনারেরপুল এলাকার চাঁন মিয়ার মেয়ে মুসকান আক্তারের সঙ্গে একই এলাকার সবুজ হাওলাদারের ছেলে ইমন হাওলাদারের সাথে প্রায় দেড় বছরের প্রেমের সম্পর্ক ছিল। তবে পারিবারিক সিদ্ধান্তে মুসকানের অন্যত্র বিয়ে ঠিক হয়। গত ৪ জুলাই মুসকান পারিবারের কাউকে কিছু না জানিয়ে শরিয়তপুরে ইমন কাছে চলে যান। সেখানে ৪ দিন থেকে গত ১১ জুলাই মুসকানকে ইমন তার মায়ের কাছে রেখে শরিয়তপুর চলে যান। ওই দিনই ইমনের মা মুসকানকে তার পরিবারের কাছে রেখে আসেন। এরপর বুধবার (২২ জুলাই) মুসকান স্ত্রীর স্বীকৃতির দাবিতে কথিত স্বামী ইমনের বাড়িতে অনশনে বসেন।মুসকানের অভিযোগ, ইমন হাওলাদারের সাথে তার প্রায় দেড় বছরের প্রেমের সম্পর্ক ছিল। তারা শরিয়তপুরে একজন ইমামের কাছে গিয়ে ইসলামি শরিয়ত মতে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে এড়িয়ে যাচ্ছেন ইমনের পরিবার।দীর্ঘদিন ধরে বিষয়টির সমাধানের চেষ্টা করেও কোনো ফল না পাওয়ায় বুধবার সকালে ইমনের বাড়িতে গিয়ে অনশনে বসেন মুসকান। এ সময় পরিবারের সদস্যরা তাকে মারধর করেন। এরপর ৯৯৯ এ কল দিলে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে। এ সময় ৫ দিনের মধ্যে বিষয়টি সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন মুসকান।অন্যদিকে স্বপনের মা ও পরিবারের সদস্যরা দাবি করেন, ছেলে ও ওই নারীর সম্পর্কের বিষয়টি তারা আগে জানতেন না। তাদের বক্তব্য, যদি সত্যিই গোপনে বিয়ে হয়ে থাকে, তাহলে তারা অন্য কোথাও গিয়ে সংসার করতে পারেন। ওই নারীকে পারিবারিক বাড়িতে গ্রহণ করা হবে না বলেও তারা জানান।ঘটনার সময় অভিযুক্ত ইমন বাড়িতে নেই বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি শরিয়তপুরে মোবাইল কোম্পানিতে চাকরি করেন।এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ৯৯৯ এ কলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com