1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশাল জেলায় সাব রেজিস্ট্রার সংকটে সেবা ব্যাহত, রাজস্ব হারাচ্ছে সরকার - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১০:৪৫|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বরিশাল জেলায় সাব রেজিস্ট্রার সংকটে সেবা ব্যাহত, রাজস্ব হারাচ্ছে সরকার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১০৮ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল জেলায় সাব-রেজিস্ট্রার সংকটে একদিকে ব্যাহত হচ্ছে সেবা অন্যদিকে রাজস্ব হারাচ্ছে সরকার। জেলা পর্যায় সরকারের রাজস্ব আয়ের যতগুলো দপ্তর রয়েছে তার মধ্যে অন্যতম হলো সাব রেজিস্ট্রার অফিস। বরিশাল জেলায় সদর সহ মোট দশটি উপজেলা রয়েছে। প্রত্যেক উপজেলায় একটি করে সাব রেজিস্ট্রার অফিসও রয়েছে। কাজীরহাট থানায় একটি সাব অফিস রয়েছে।সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক উপজেলায় এক জন করে সাব রেজিস্ট্রার অফিসার থাকার কথা থাকলেও বরিশাল জেলায় আছে মাত্র ৬ জন।তার মধ্যে একজন আছেন দুই মাসের ট্রেনিংয়ে আরেক জন শারীরিক ভাবে ভীষণ অসুস্থ ক্যান্সারে আক্রান্ত চিকিৎসাধীন।বাকী মাত্র চার জন সাব রেজিস্ট্রার অফিসার দিয়ে পুরো জেলার কাজ করতে হচ্ছে। এর মধ্যে সদর উপজেলা রেজিস্ট্রার সদরের বাহিরে অন্য কোন উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করতে পারছে না। মাএ তিন জন রেজিস্ট্রার দিয়ে পুরো নয় উপজেলা এবং একটি সাব অফিসের কাজ চালানোর চেষ্টা চলছে। তীব্র এই রেজিস্ট্রার সংকটের কারনে দলিল করতে আসা মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে।চরম এই সংকটে প্রতিদিনের রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ কাজ বিলম্বিত হচ্ছে। এতে করে যেমন সেবা প্রত্যাশীদের হয়রানি ও ভোগান্তিতে পড়তে হচ্ছে তেমনি বিপাকে পড়েছে রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী ও দলিল লেখকরা।একইসাথে রাজস্বহারাচ্ছে সরকার।দীর্ঘদিন ধরে এমন সংকট চললেও তা নিরসনে উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।দলিল রেজিষ্ট্রি করতে আসা একাধিক সেবা গ্রহীতার সাথে সরাসরি কথা বলে যানা যায় সপ্তাহের পর সপ্তাহ ঘুড়েও দলিল রেজিষ্ট্রি করতে পারছেন না তাড়া।এতে করে স্থাবীরতা দেখা দিয়েছে জেলার সাব রেজিস্ট্রি অফিস গুলোতে।এ বিষয় বরিশাল জেলা রেজিস্ট্রার এর কাছে জানতে চাইলে রেজিস্ট্রার মোহছেন মিয়া বলেন, সাব রেজিস্ট্রার সংকট অনেক দিন যাবৎ। আমি একাধিক বার এ বিষয় আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু এখনো চলমান এই জনবল সংকট থেকে কেটে উঠতে পারিনি।আশা করি অতি দ্রুত এ বিষয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে।তিনি আরও বলেন, সাব রেজিস্ট্রার সংকট শুধু বরিশালেই সীমাবদ্ধ নয় বিভাগের প্রায় সব জেলা গুলোতেই একই অবস্থা।সংশ্লিষ্ট সচেতন নাগরিক মহল মনে করছেন এভাবে চলতে থাকলে দলিল রেজিষ্ট্রি কার্যক্রম মুখ থুবড়ে পড়বে। জনগণ কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হবে। সরকার রাজস্ব হারাবে। দালালদের দৌরত্ব বেড়ে যাবে। সেবা নিতে আসা নাগরিকরা হয়রানির শিকার হবে। কাজেই দ্রুত সময়ের মধ্যে জেলার সব উপজেলায় সাব রেজিস্ট্রার অফিসার নিয়োগ এখন সরকারের বাধ্যতামূলক হয়ে দাড়িয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com