1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মুলাদীতে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হ’ত্যা আসন্ন ২ নং লতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে আজিমুল হাসান চৌধুরী (আজিম) বরিশালে মাদরাসায় আরবি শিক্ষক ও জামাতনেতার ক্লাশ ফাকি দিয়ে রাজনীতি এলাকাবাসীর ক্ষোভ মুলাদীতে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগে দুলাভাই ও চাচা শ্বশুর গ্রেফতার দায়িত্ব পালনে নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শ্রমিক আন্দোলন: ৮০ কারখানায় ছুটি ঘোষণা সিভিল সার্জনের নেতৃত্বেই বরিশাল হাসপাতালের টেন্ডার সিন্ডিকেট! বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার গলাচিপায় অটো বোরাক ড্রাইভার কে মারধর হাসপাতালে ভর্তি

বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল জেলা জজ আদালত চত্বরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আদালতের কার্যক্রম চলাকালে বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে প্রবেশ দ্বারের বাম পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের পরই বিচারপ্রার্থী, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারীসহ আদালতের আশেপাশে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ। পরে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট ঘটনাস্থল ঘিরে রেখেছে।মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, তদন্ত শুরু হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত বলা যাবে।সিআইডির ক্রাইম সিন ইউনিটের ইনচার্জ খলিলুর রহমান বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। এর মধ্যে কাচের গুঁড়া, প্লাস্টিক ও বারুদের উপকরণ আছে।একাধিক আইনজীবী জানিয়েছেন, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। প্রথমে অনেকে ধারণা করেছিলেন, হয়ত কোনো বৈদ্যুতিক ট্রান্সফর্মার বা গাড়ির টায়ার বিস্ফোরিত হয়েছে। পরে আদালতের প্রবেশ ফটকের বাম পাশে গিয়ে বিস্ফোরণস্থল দেখতে পেয়ে তাঁদের ধারণা হয়, কোনো বোমাসদৃশ বস্তু বিস্ফোরিত হয়েছে।ঘটনাস্থল ঘুরে দেখা যায়, আদালতের মূল ফটকের ভেতরে বিস্ফোরণস্থলের মাটি বৃষ্টির কারণে ভেজা ও কিছুটা কর্দমাক্ত। বিস্ফোরণস্থলের মাটির ওপরের অংশ হলুদ হয়ে আছে। ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে আলামত সংগ্রহের কাজ করেন সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা। ঘটনাস্থল থেকে কাচের গুঁড়া, প্লাস্টিক ও বারুদের উপকরণ সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। পুলিশের বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা ঘটনাস্থলে এসে আলামত পরীক্ষা করার পর বিস্ফোরণটি কী ধরনের এবং এতে কোনো বোমা বা বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com