ই-পেপার জাগ্রত খবর - জুন ১৫, ২০২৬, ৯:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
বাউফলে ৯ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেফতার
পটুয়াখালী প্রতিনিধি::পটুয়াখালীর বাউফলে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের লালু শাহ নামের এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (৬ মার্চ) রাতে ঢাকার লালবাগ থানা এলাকা থেকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।অভিযোগ সূত্র ও পুলিশ জানায়, গত রবিবার (১ মার্চ) বিকেল ৫টার দিকে বাউফল উপজেলার নাজিপুরের ধানদী গ্রামে নানা বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি খেলতে বাইরে বের হলে চাচাতো নানা লালু শাহ কৌশলে তাকে একটি নির্জন ঘরে নিয়ে ধর্ষণ করেন।শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন উপস্থিত হলে নানা পালিয়ে যান। স্বজনরা তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকেই পলাতক ছিলেন নানা লালু শাহ।এর আগে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রেফতারকৃত লালু শাহ সম্পর্কে শিশুটির চাচাতো নানা।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে ঢাকা থেকে বাউফল থানায় নিয়ে আসা হচ্ছে। এরপরে তাকে আদালতে সোপর্দ করা হবে।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.