নিজস্ব প্রতিবেদক::ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার উদ্যোগে বাকেরগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়াম এ বিকাল ৩ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম সিনিয়র নায়েবে আমীর ও বরিশাল -৬ বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নূরুল ইসলাম আল আমিন চৌধুরী,বাংলাদেশ মুজাহিদ কমিটি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন মৃধা, ইমাম কাম অডিটর আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা মোঃ নাছির উদ্দীন রোকন ডাকুয়া, সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর ও জয়েন্ট সেক্রেটারি এইচ এম কাওসার আহমেদ।মতবিনিময় সভায় মতামত ব্যক্ত করেন হিন্দু ঐক্য পরিষদের প্রতিনিধিসহ, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নির্দিষ্ট দায়িত্বশীলবৃন্দ।