নিজস্ব প্রতিবেদক::অদ্য ১৭ জানুয়ারি ২০২৬ ইং রোজ: শনিবার সকাল ৯.০০টায় সুন্দরকাঠি বাজার সংলগ্নে কুরআন-সুন্নাহনির্ভর শিক্ষা সংস্কার, পরিশুদ্ধ নেতৃত্ব ও ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে নীতিগত রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ থানা (পূর্ব) শাখার থানা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বাকেরগঞ্জ থানা (পূর্ব) শাখার সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ মুস্তাফিজুর রহমান হুজাইফা এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাদি হাসান খন্দকার এর সঞ্চালনায় অনুষ্ঠিত।থানা সম্মেলনে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম [শায়খে চরমোনাই] সিনিয়র নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সভাপতি, মাওলানা নুরুল ইসলাম আল-আমিন চৌধুরী, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল, মুহাম্মাদ ফয়জুল ইসলাম।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, নাজমুল করিম আকন,আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার বিশ্ববিদ্যালয় সম্পাদক, মোঃ রাশেদ খান ।এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের থানা ও ইউনিয়ন শাখার সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৫ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৬ সেশনের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ থানা (পূর্ব) শাখার নতুন কমিটি ঘোষণা করেন।