ই-পেপার জাগ্রত খবর - এপ্রিল ২১, ২০২৬, ১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ণ
বাগেরহাটে ট্রাকচাপায় বিএনপির তিন কর্মী নিহত
বাগেরহাট প্রতিনিধি::বাগেরহাটের রামপাল উপজেলায় ট্রাকচাপায় বিএনপির তিন কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় খুলনা–মোংলা জাতীয় মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজারাদার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে রামপালের বালুর মাঠে বিএনপির এক সভা শেষে তিনজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বাবুরবাড়ি এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। যানটি শনাক্ত করে জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.