বানারীপাড়া প্রতিনিধি::বরিশালের বানারীপাড়ায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর "মা"ইলিশ সংরক্ষন অভিযান ২০২৫ উপলক্ষে জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।২৯ সেপ্টেম্বর সকাল ১০টায় উত্তরপাড় ঈদগাহ মাঠে উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশান(ভূমি) জি এম এ মুনীব।সভায় বক্তারা বলেন মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ পরিচালনা করা হবে।আশ্বিনী পূর্ণিমার পূর্বের ৪ দিন ও অমাবস্যার পরের ৩ দিনসহ মোট ২২ দিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ইলিশের প্রজনন নিশ্চিত করতে দু’টি পর্যায় অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ প্রজননের সুযোগ রাখা হয়েছে।এই সময় ইলিশ ধরা, পরিবহন, বিক্রয়, মজুদ এবং জলসীমায় মাছ ধরার ট্রলারের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ-পুলিশ, কোস্টগার্ড, নৌ-বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী অংশগ্রহণ করবে।এ সময় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত)শতদল মজুমদারের প্রতিনিধি এস আই ইসহাক হোসেন,প্রেসক্লাব সভাপতি ইলিয়াস শেখ, সম্পাদক শুভ মোঘল, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি নান্নু মৃধা,সাধারণ সম্পাদক সৈয়দ পলাশ, মৎস্য দপ্তরের ফিল্ড এ্যাসিসটেন্ট জয়দেব সমদ্দার,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিয়াজ হাওলাদার, সদস্য সচিব সোহাগ হাওলাদার প্রমুখ।