ই-পেপার জাগ্রত খবর - জুন ১৮, ২০২৬, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ
ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেফতার
ভারতে পালিয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুল ইসলাম আজিজকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার রাত ৯টার দিকে ইমিগ্রেশন পুলিশ ও চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।ডিবি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রাকিব খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা স্থানীয় থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করেছি। চাঁদাবাজির একটি মামলায় সোমবার তাকে আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তার রিমান্ড আবেদন করা হবে।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.