বাউফল প্রতিনিধি::গনঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গনঅধিকার পরিষদের নেতাকর্মীরা।শনিবার (৩০ আগষ্ট) বিকেল ৫ টার দিকে বাউফল থানা সংলগ্ন মহিলা কলেজ রোডস্ত দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় একই স্থানে এসে শেষ হয়।সমাবেশে বক্তব্য রাখেন, গনঅধিকার পরিষদের বাউফল উপজেলা শাখার আহ্বায়ক মো. হাবিবুর রহমান, তিনি বলেন যারা নুর ভাইয়ের হামলা করেছেন তারা ফ্যাসিষ্ট আওয়ামী স্বৈরাচারের দোসর একজন নুর কে শেষ করলে হাজার নুর এ বাংলার মাটিতে জেগে উঠবে। সদস্য সচিব সাকিল আহম্মেদ বলেন সেনাবাহির ও পুলিশ বাহিনি কিভাবে একজন দলের প্রধানের উপর হামলা করেন তার তিব্র নিন্দা জানাই, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হয় তাহলে ২৪ এর গণঅভ্যুত্থানের মত আবারো দুর্বার আন্দোলনগড়ে তোলা হবে। আরো বক্তৃতা রাখেন ছাত্র অধিকার পরিষদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম, বাউফল উপজেলা যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. হাসান মাহমুদ, পটুয়াখালী জেলা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন প্রমুখ