1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে - জাগ্রত খবর - jagrata Khobor
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৮:৩৯|

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২০ বার পড়েছেন
ভোলা প্রতিনিধি:: ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। তবে দুর্ঘটনায় বাসের কোনো যাত্রী হতাহত হননি বলে জানা গেছে।মঙ্গলবার (৯ জুন) সকালে দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের বক্সেআলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, বিলাস-২ নামের একটি বাস ভোলার চরফ্যাশন উপজেলা থেকে যাত্রী নিয়ে সদরের ইলিশা লঞ্চঘাটের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি বক্সেআলী ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়।বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজিব উদ্দিন বলেন, বাসটির দ্রুতগতির ফলে দুর্ঘটনার কবলে পড়েছে। খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করেছি এবং যে যার মতো তাদের গন্তব্যে চলে গেছেন। কোনো যাত্রী গুরুতর আহত হননি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com