ই-পেপার জাগ্রত খবর - জুন ১৫, ২০২৬, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিকে হামলা-ভাঙচুর নিহতের স্বজনদের
ভোলা প্রতিনিধি:: ভোলা শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ ফাবিয়া আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার জেলার ভোলা শহরের হাবিব মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে।নিহত ফাবিয়া আক্তার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাহিদের স্ত্রী। নাহিদ পেশায় একজন রাজমিস্ত্রি এবং তিনি ঢাকায় কর্মরত।নিহতের মামা আবু তাহের জানান, সোমবার সকালে প্রসববেদনা শুরু হলে ফাবিয়া আক্তারকে ভোলা শহরের হাবিব মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত নার্সরা স্বাভাবিক প্রসবের উদ্দেশ্যে ইনজেকশন দেওয়ার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।ডাক্তার না থাকা, কর্তৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলে নিহতের স্বজনরা হাবিব মেডিকেল সেন্টারে হামলা ও ভাঙচুর চালান। পরে নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।তবে ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে হাবিব মেডিকেল সেন্টারের নার্স রিজিয়া বলেন, ‘রোগীর অবস্থা আগেই গুরুতর ছিল।ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম বলেন, ‘ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের আবেদনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.