1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০ - জাগ্রত খবর - jagrata Khobor
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:৪৭|
শিরোনামঃ
চলমান উত্তেজনার মধ্যেই উন্নত যুদ্ধাস্ত্র কিনছে ইসরায়েল সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াত এমপি মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী রানা প্লাজা ধসের ১৩ বছর বিচার শেষ হয়নি হাজার শ্রমিক হত্যার যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত এবং লাভজনক না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে চুক্তি নয়: ট্রাম্প পঙ্গু হাসপাতাল *সেবার আড়ালে সরঞ্জাম বাণিজ্য ফেরি থেকে সলিল সমাধি: দীর্ঘ সময় পর উদ্ধার বৃদ্ধের মরদেহ নাজিরপুরে ডাকাতি: র‌্যাবের অভিযানে তিন ডাকাত গ্রেফতার গণভোটের রায় বাস্তবায়নে শুক্রবারের গণসমাবেশকে গণআন্দোলনে পরিণত করতে হবে: মামুনুল হক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২৮৪২ সহকারী শিক্ষকের পদ শূন্য

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়েছেন
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি::মাদারীপুরের শিবচরে বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী ওয়েলকাম পরিবহণের একটি যাত্রীবাহী বাস আড়িয়াল খাঁ ব্রিজের ওপর পৌঁছলে সেখানে আগে থেকেই ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।  নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com