ই-পেপার জাগ্রত খবর - অক্টোবর ২৮, ২০২৬, ৭:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ৪:৫৮ পি.এম
মির্জা আব্বাসের সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
জাগ্রত নিউজ::প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ রাখছেন।রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ারও প্রস্তুতি রাখা হয়েছে।শুক্রবার (১৩ মার্চ) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ‘ওনাকে (মির্জা আব্বাস) হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।প্রধানমন্ত্রী তার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা ওনাকে অবহিত করা হচ্ছে।দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে দেশের সিনিয়র নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। কিছুক্ষণ আগে বোর্ড বৈঠকে বসেছে।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.