ই-পেপার জাগ্রত খবর - জুন ২০, ২০২৬, ১১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২৬, ১:২৯ অপরাহ্ণ
মুন্সী নেই, কুমিল্লা-৪ আসনে হাসনাতের প্রতিদ্বন্দ্বী এখন কারা
জাগ্রত নিউজ::ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে পারছেন না। তাঁর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।রবিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চূড়ান্তভাবে শেষ হলো।এই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ নির্বাচনে লড়ছেন।এর আগে ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন হাসনাত আব্দুল্লাহ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সী। ২১ জানুয়ারি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে করা তাঁর রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করলেও শেষ পর্যন্ত তা খারিজ হয়।মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে না পারায় কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. জসীম উদ্দিন ট্রাক প্রতীকে, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার আপেল প্রতীকে, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান দেওয়াল ঘড়ি প্রতীকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল করিম হাতপাখা প্রতীকে
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.