ই-পেপার জাগ্রত খবর - জুন ১১, ২০২৬, ৮:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৯, ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ণ
মুরাদ প্রত্যাহার, সিলেটের নতুন ডিসি সরওয়ার আলম
সিলেট প্রতিনিধি::সাদাপাথর লুটের ঘটনায় এবার প্রশাসনে রদবদল শুরু হয়েছে। প্রথমেই প্রত্যাহার করা হয়েছে সিলেটের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে।তার স্থলে নতুন জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন র্যাবের বহুল আলোচিত ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সিলেটে বদলি করা হয়েছে।স্বৈরাচারের আমলে নগ্ন দলীয়করণের কারণে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারে নাই মেধাবী জনাব সরওয়ার আলম তাই জনগণ আশা করে বর্তমান রাজনৈতিক সিচুয়েশনে দূর্নীতিবাজ দের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নিয়ে দেশ ও জনগণের আশার প্রতিফলন ঘটাবেন।অভিনন্দন সরওয়ার আলম সাহেবকে। আশা করি আপনার নেতৃত্বে একটি আদর্শ ও মডেল সিলেট গড়ে উঠবে। দূবৃত্তায়ন থেকে সিলেটকে রক্ষা করবে।আলহামদুলিল্লাহ। খুবই খুশীর খবর শুনলাম। র্যাবের বহুল আলোচিত ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম-কে সিলেটের নতুন ডিসি হিসেবে পদায়ন করায় অভিনন্দন জানাচ্ছি। এই ধরণের সৎ, মেধাবী, দক্ষ ও চৌকস মানুষদেরকে বড়ো বড়ো দায়িত্বে পদায়ন করা হলে দেশ ও জাতির অনেক কল্যাণ হবে। আগামী দিনের জন্য অনেক দোয়া ও শুভেচ্ছা রইলো।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.