মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:: মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নে বাসিন্দা আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত নাঈম দেওয়ানকে গ্রেফতার করেছে হিজলা মেহেন্দিগঞ্জের কোষ্টগার্ড। বুধবার সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ী থেকে গ্রেফতারের সময় দেশি আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড তাজা কার্তুজ,১টি চাইনিজ কুড়াল, বিদেশি মুদ্রা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্ধ করা হয়। পরে তাকে মেহেন্দিগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন মেহেন্দিগঞ্জে সিসি কালিগঞ্জ পিও সানোয়ার হোসেন। এব্যাপারে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, আটক ডাকাত নাঈমের বিরুদ্ধে দুটি মামলা রুজু করা হযেছে। ১টি অস্ত্র মামলা অপরটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে।