মেহেন্দীগঞ্জ প্রতিনিধি::মেহেন্দিগঞ্জ উপজেলায় কাজির হাট থানাধীন ভাষানচর ইউনিয়নের দফাদার হাটে ৬৯ নং উত্তর ভাষানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে দোকান তুলছে স্থানীয় প্রভাবশালী লোক জন। সরকারি জায়গা দখল করে দোকান করতে নিষেধ করার জন্য ঐ স্কুলের পিওন রুবেলকে পাঠিয়েছেন ঐ স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস ফেরদৌসী আরা বেগম কিন্তু সেই নিষেধ, না মেনে রাতের আধারে একটু একটু করে দোকান ঘর নির্মাণ করে এক মহল।তারা অনেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা শাহাআলম মাতুব্বর, আলক্কাস হাওলাদার ও বি এন পির কর্মী খোকন মাতুব্বর, মোস্তফা মাতুব্বর রয়েছেন।
বিগত ১০-১২ বছর পর্যন্ত তারা সরকারি জায়গা দখল করে দোকান ঘর করে ভাড়া দিয়ে অর্থ আদায় করে আসছে। এবং তাদের কে বার বার বলার পরে ও তারা স্কুল কর্তৃপক্ষের কথা শোনেনি এবং স্থানীয় ভাবে জানা যায় বিগত কিছু দিন আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ সরকারি ভাবে বিক্রি করা হয় এবং তাদের দোকান ভেঙ্গে নিতে বলা হয়। তারা দোকান সরিয়ে নিলেও গাছ এখোনও সম্পুর্ন কাটা হয়নি তারা এর ভিতরেই আবার দোকান ঘর তৈরি করতেছে, তাদেরকে বলা যে উপজেলা শিক্ষা অফিস থেকে নিষেধ আছে। দোকান ঘর না তোলার জন্য,কাজিরহাট থানা পুলিশ এসে বাধা দিলে ২/১ দিন পরে আবার নির্মাণ কাজ চালিয়ে যায়। এবং তাদেরকে উপজেলা শিক্ষা অফিসারের নাম্বার দেয়া হয় যোগাযোগ করার জন্য কিন্তু তারা কোনো যোগাযোগ করেনি এবং এই বিষয়ে স্থানীয় লোক জন কোনো কথা বললে দেখে নিবে এবং দু'এক সুশীল সমাজের লোক আসলে তাদের কে খারাপ ভাষায় গাল মন্দ করা হয়। গোপন সুত্রে জানা জায় এই বিষয়টি নিয়ে কথা বলতে নিষেধ করা হয় স্কুলের দপ্তরি রুবেলকে এবং তাকে হুমকি দেয়া হয় দেখে নিবে যদি এখানে দোকান ঘর তুলতে না পারে রুবেলের সাথে যোগাযোগ করে জানতে চাইলে বিষয়টি রুবেল কোনো মুখ খুলেনি সে বলে আমি গরিব মানুষ কাজ করি দয়াকরে আমার কোনো ক্ষতি হোক এটা করবেন না। আমি চাকরি করি দপ্তরির আমি গরিব মানুষ।