1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার - জাগ্রত খবর - jagrata Khobor
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৫৩|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়েছেন
জাগ্রত নিউজ::রাজধানীর মোহাম্মদপুর থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রীর নাম তানহা বিনতে বাশার।সোমবার (৩ নভেম্বর) বিকেলে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের একটি বাসার জানালায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তানহার লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।তানহা বিনতে বাশার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বিবিএ বিভাগের চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করতেন। বিশ্ববিদ্যালয়ের পাশে নবীনগর হাউজিংয়ে একটি বাসায় তিনি সাবলেট থাকতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ের কুসুমপুর গ্রামে।মঙ্গলবার (৪ নভেম্বর) ময়নাতদন্ত শেষে তানহা বিনতে বাশারের লাশ তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার পর সেখানে সন্ধ্যায় তার লাশ দাফন করা হয়। এই ঘটনায় ডিএমপির মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, ময়নাতদন্তের পর পরিবার তানহার লাশ নিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে কারও বিরুদ্ধে কোনও অভিযোগ দেওয়া হয়নি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com