1. admin@jagratakhobor.com : admin-ferdous :
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণহানি - জাগ্রত খবর - jagrata Khobor
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৩:৫৯|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণহানি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়েছেন
ঢাকা অফিস::রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্টভ্যানের ধাক্কায় শাহিন (৩৫) নামে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালক ফিরোজ (৪৫)।শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মাতুয়াইল মেডিক্যালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন যাত্রাবাড়ীর সানারপাড় এলাকার শামসুল হকের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাতুয়াইল মেডিক্যালের সামনে কাভার্টভ্যানের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার সজোরে ধাক্কা লাগে। এতে সিএনজিতে থাকা যাত্রী শাহিন গুরুতর আহত হন। শাহিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক রাত ২টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। আহত ফিরোজ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com