তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সাংবাদিকতা আমার কাছে সিংহের সাংবাদিকতা যে গর্জনে ক্ষমতার মসনদ কেঁপে উঠবে। এই সাহসী সাংবাদিকতাই আমি প্রত্যাশা করি তরুণদের কাছ থেকে সেই তরুণদের কাছ থেকে, যারা অকাতরে প্রাণ দিয়ে চব্বিশের বিপ্লব সংগঠিত করেছে।
প্রধান আলোচকের বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদ হলো ভূইফোড় ফ্যাসিবাদ। যাদের আমরা ফ্যাসিবাদী উপাধি দিয়েছি, তারা আসলে ডাকাতের দল- যারা ছাত্রদের আন্দোলনে পালিয়ে গেছে। ফ্যাসিবাদী কাঠামো জাতীয়তাবাদের নামে আছে, প্রগতির নামে আছে, এমনকি অসাম্প্রদায়িকতার নামেও আছে। তাই আমাদের ফ্যাসিবাদের সংজ্ঞা নতুন করে নির্ধারণ করা জরুরি।
উপস্থিত ক্যাম্পাস সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকতায় আমাদের সুশীল নয়, দুর্বোধ্য তরুণ দরকার যাদের হাসিনা বুঝতে না পেরে তুচ্ছ করেছিল। আপনারা সুবোধ বা সুশীল হবেন না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মুহাম্মুদ মুহসিন উদ্দিন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন এবং জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন প্রমুখ।
সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি মো. জাহিদ হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম।
উল্লেখ্য, ববিসাসের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। ২০১৯ সালের ৩ অক্টোবর ‘বস্তুনিষ্ঠ সংবাদ, তারুণ্যের মূলপ্রবাদ’ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।