ই-পেপার জাগ্রত খবর - এপ্রিল ২২, ২০২৬, ১২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ
শেখ হাসিনার আমৃত্যু থেকে মৃত্যুদণ্ড চেয়ে আজ আপিল করবে প্রসিকিউশন
নিজস্ব প্রতিবেদক::জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হয়েছিল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে সোমবার আপিল করবে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।এদিন সকালে এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।গত ১৭ নভেম্বর একটি অভিযোগে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হয়।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.