জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক বিক্ষোভের কারণে বিজিবি ১০ প্লাটুন থেকে বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। এছাড়া ২১ জনের পরিবর্তে ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে

গাজীপুর প্রতিনিধি::গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে চলমান আন্দোলনে বিজিবির পাশাপাশি বাড়ানো হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও। গতকাল ১০ প্লাটুন বিজিবি কাজ করলেও তা বাড়িয়ে আজ ১১ প্লাটুন করা হয়েছে। এছাড়াও ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।