ই-পেপার জাগ্রত খবর - জুন ১৮, ২০২৬, ১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ
সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও এক আসামি গ্রেফতার
খাগড়াছড়ি প্রতিনিধি::খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়ায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মো. সোহেল (২৬) নামের আরও এক আসামিকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত ৫ আসামি গ্রেফতার হয়েছে।রোববার (২৬ অক্টোবর) রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা জানায়, খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি মো. সোহেল (২৬) কে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। সে বর্তমানে সদর থানা হেফাজতে রয়েছে। তাকে আজ আদালতে হাজির করা হবে।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.