নিজস্ব প্রতিবেদক::বরিশাল সিটির খাল দখল করে স্থাপনা বাড়ির বাউন্ডারি ও দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী বিরুদ্ধে।এ বিষয় স্থানীয় আজিজুর রহমান সোহেল, পুস্প, সানু, হাবিবুর রহমান, মিজানুর রহমান, আমজাদ হোসেন, হানিফ, সোহেবসহ অর্ধশত লোকজন অভিযোগ দাখিল করেছেন ।সরেজমিনে দেখা যায়, বরিশাল শহরের ১৫ নং ওয়ার্ডের কালুশাহ সড়ক মিয়াবাড়ীর পুল থেকে ১৫০০ গজ উত্তরে উচু পুল সংলগ্ন মহিলা জামাতের বিল্ডিং এর পশ্চিম পাশে রান্নাঘরের অর্ধেক খালের সংযোগস্থলে দোতলা বাড়ি ও দেয়াল দেখা যায়। এতে খালের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। খালের দু'পাশে ঘনবসতি রয়েছে। খালের মধ্যে জলাশয় ও দখলের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়,বগুড়া আলেকান্দা মৌজায় ১ নম্বর খতিয়ানভুক্ত জমি খালের মালিকানায় নিয়ে যাচ্ছে। খালের চওড়া ছিল প্রায় ২৫-৩০ ফুট। তবে সরেজমিনে খালের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। কালুশাহ সড়ক সংযোগস্থল পানি খাল হয়ে কীর্তনখোলা নদীতে মিলিত হয়েছে।স্থানীয় আজিজুর রহমান বলেন, দীর্ঘ বছর পূর্বে এখানে খালের সংযোগ ছিল। গত কয়েক বছর দখলের কারনে খালের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। খাল মৃত হয়ে যাচ্ছে। খালের দু'পাশে ঘনবসতি ও দখলে খাল অস্তিত্ব সংকটে পড়ে রয়েছে। কিছু পানি জলাবদ্ধতা তৈরি করছে। বর্ষায় পানি নামতে পারে না। শুস্ক মৌসুমে পানি জলাবদ্ধতা তৈরি হয়। দ্রুত খালের দখলমুক্ত করে খননের গুরুত্ব রয়েছে।অভিযুক্ত আনিচ ও রানা বলেন, তারা খাল দখলে বাড়ি নির্মাণ করেননি। যারা তথ্য দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করবে হুঁশিয়ারি দেন তিনি। এ ছাড়া সরকারি খাল দখলের বিষয়ে সরকার কথা বলবে সাংবাদিকরা কেন বলবে? এমন প্রশ্ন করেন।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা বলেন, খাল দখলের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।