1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সুন্দরবনে আবারও বনদস্যুর হানা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মাঝ আকাশে দুই পাইলটের হাতাহাতিঃ ১৭ হাজার ফুট নিচে নামল বিমান বরগুনার আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর ঘরে গচ্ছিত ২লাখ টাকাঃ মাদক বিক্রির টাকা আখ্যা দিয়ে জব্দ করলো ডিবি উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগউজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ বরিশালে এলপি গ্যাসের জন্য হাহাকার সারাদেশ অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

সুন্দরবনে আবারও বনদস্যুর হানা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৫ বার পড়েছেন
বাগেরহাট প্রতিনিধি::সুন্দরবনে শেলারচর এলাকায় একটি ফিশিং ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণ করে বনদস্যুরা। শনিবার রাত ১২টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে। পরে দস্যুরা প্রত্যেক জেলের মুক্তির জন্য ১ লাখ টাকা করে দাবি করেছে পরিবারের কাছে। অপহৃত জেলেরা হলেন- কচি (৪৫), হিরক (৩৫), সালাম (৪০), রবিউল (৩৫) ও মুজাহিদ (২৬)। তাদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী এলাকায়। অপহৃত জেলেদের মহাজন রামপালের শেখ নুরুল হক গতকাল মোবাইল ফোনে জানান, শনিবার রাত ১২টার দিকে তার আটজন জেলে ট্রলার দিয়ে মাছ ধরছিলেন। এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা নৌকায় এসে তাদের মারধর করে তিনজনকে একটি নৌকায় উঠিয়ে দিয়ে পাঁচ জেলেকে ট্রলারসহ অপহরণ করে। যাওয়ার সময় ১ লাখ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ছেড়ে দেওয়া জেলেদের কাছে মোবাইল নম্বর দিয়ে যায়। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শরিফুল জানান, অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড ও নৌপুলিশসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।মুক্তিপণ দিয়ে ফিরলেন দুজন : এ ঘটনার তিন দিন আগে দুবলার আমবাড়ীয়া এলাকা থেকে অপহৃত দুই জেলে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। গতকাল সকালে শেলারচরে ফিরে এসেছেন তারা। দস্যুদের জিম্মিদশা থেকে ফিরে আসা জেলেদের মহাজন পাথরঘাটা উপজেলার শহিদ নাজির জানান, শনিবার বিকালে ১ লাখ ২০ হাজার টাকা বনদস্যুদের দেওয়া দুটি বিকাশ নম্বরে পাঠানো হয়। এরপর দুজনকে একটি নৌকায় উঠিয়ে দেয়। ফিরে আসা দুই জেলে হলেন- বাগেরহাটের শারণখোলা উপজেলার রাজৈর গ্রামের আবদুল কাদের ও খোন্তাকাটা গ্রামেরর বিউল মোল্লা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com