ই-পেপার জাগ্রত খবর - সেপ্টেম্বর ২১, ২০২৬, ২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ১২:০৫ এ.এম
হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
জাগ্রত নিউজ::রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের বাইরের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার কিছু পর এ ককটেল বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।তিনি জানান, দুপুর ১টার কিছু পর হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি। ঘটনাটি কারা ঘটিয়েছে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.