ই-পেপার জাগ্রত খবর - জুন ১৯, ২০২৬, ৪:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৯:৫০ পূর্বাহ্ণ
১৭ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক::রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সারাদেশের মতো রাজধানী ঢাকায়ও বাড়ছে শীতের আমেজ। সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে।বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশআংশিক মেঘলা থাকবে থাকবে। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.