1. admin@jagratakhobor.com : admin-ferdous :
টিকটকে পরিচয়, দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী - জাগ্রত খবর - jagrata Khobor
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৭:৩৯|
শিরোনামঃ
বরিশালে বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজি, আটক ২ চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ ইসরালই-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা

টিকটকে পরিচয়, দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়েছেন
বোয়ালমারী প্রতিনিধি::ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুর্গাপুর গ্রামের দাউদ বিশ্বাস (২৩) নামে এক যুবকের সাথে টিকটকের মাধ্যমে পরিচয়ের পর দেখা করতে এসে এক অষ্টম শ্রেণির ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পাশের ইউনিয়নের একটি বাগানে নিয়ে তিনজন মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় পরেরদিন শনিবার মেয়ের দাদা বাদী হয়ে দাউদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো দুইজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করেন। মামলা হওয়ার  দুই ঘণ্টার মধ্যে পুলিশ দাউদ বিশ্বাসকে গ্রেফতার করে। পরে দাউদের স্বীকারোক্তি অনুযায়ী অপর আসামি বোয়ালমারী উপজেলার দুর্গাপুর গ্রামের রাজ্জাক শেখের ছেলে মো. আতর আলী শেখকে (২৩) গ্রেফতার করে গতকাল রবিবার আদালতে পাঠানো হয়।মামলার বিষয় নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, বাদীর লিখিত অভিযোগ পেয়ে তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা পেয়ে মামলা নেওয়া হয়েছে। প্রথমে দাউদকে এবং পরে আতর আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসা নেয়। পলাতক অপর আসামিকে গ্রেফতারে পুুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com