1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মুফতি আমির হামজার ওপর হামলা - জাগ্রত খবর - jagrata Khobor
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৫:০৬|
শিরোনামঃ
বরিশালে বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজি, আটক ২ চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ ইসরালই-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা

মুফতি আমির হামজার ওপর হামলা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার পড়েছেন

ঢাকা অফিস::রাজধানীর জুরাইনে রিকশা চালকের কাছে চাঁদা দাবির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জুরাইন সেতু মার্কেটের সামনে রিকশা চালকের কাছে চাঁদা দাবি করে স্থানীয় বিএনপির পরিচয়ধারী এক দল বখাটে সন্ত্রাসী। চাঁদা না দেওয়ায় রিকশা চালকের ওপর চড়াও হয় বখাটেরা। এ ঘটনার প্রতিবাদ জানালে মুফতি আমির হামজার ওপর হামলা করে তারা।হামলায় মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হন হামজা। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে মাওলানা মাদানী বলেন, ২৪’শের আগস্টে ফ্যাসিবাদের পতনের পর সারা দেশে নব্য ফ্যাসিবাদ জন্ম নেওয়ার চেষ্টায় লিপ্ত। তাদের এখনই রুখে দিতে হবে। নয়তো বাংলাদেশকে তারা অস্থিতিশীল করে তুলবে।প্রশাসনকে ঘটনার তদন্ত সাপেক্ষে হামলায় জড়িত সব সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মাওলানা মাদানী বলেন, এ ঘটনাকে আমরা সাধারণভাবে দেখছি না। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এটা দেশব্যাপী একটি বিশেষ দলের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের একটা ধারাবাহিক অংশ। এ দেশের মানুষ আগামী নির্বাচনে এর শক্ত জবাব ভোটের মাধ্যমে দেবে ইনশাল্লাহ।এ ঘটনায় মঙ্গলবার রাতেই শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com