1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নারায়ণগঞ্জে বাস উল্টে খাদে, নারী-শিশুসহ আহত ১০ - জাগ্রত খবর - jagrata Khobor
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৫:০৬|
শিরোনামঃ
বরিশালে বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজি, আটক ২ চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ ইসরালই-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা

নারায়ণগঞ্জে বাস উল্টে খাদে, নারী-শিশুসহ আহত ১০

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিনিধি::নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর মালিবাগ জাঙ্গাল এলাকায় দোয়েল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণে হারিয়ে খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে সোনারগাঁয়ের মোগড়াপাড়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।এসময় আশেপাশে থাকা লোকজন গিয়ে খাদে পড়ে উল্টে যাওয়া বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করেন। এ দুর্ঘটনায় নারী শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন।সোনারগাঁ ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ জাহিদ চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা নয়জনের একটি টিম ঘটনাস্থলে যায়। আমাদের ডুবুরিদল তল্লাশি চালিয়েছে। তবে বাসটি উল্টে থাকায় কেউ নিহত হয়েছে কিনা জানা যায়নি। ইতোমধ্যে একটি রেকার এসেছে। আরো একটি রেকার আনা হচ্ছে। বাসটি উঠানো হলে ভেতরে কেউ আটকা পড়েছিল কিনা সেটা জানা যাবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com