1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দোষী বা নির্দোষের বাইরে ইনুর বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর - জাগ্রত খবর - jagrata Khobor
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১১:২৮|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

দোষী বা নির্দোষের বাইরে ইনুর বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়েছেন
জাগ্রত ডেস্ক::অভিযোগ গঠনের পর আসামি দোষী বা নির্দোষ—এই সীমার বাইরে কোনো বক্তব্য দিতে পারেন না। তাই হাসানুল হক ইনুর সাম্প্রতিক বক্তব্য আদালতের আমলে নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ তাজুল ইসলাম।রবিবার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দল এবং ১৪ দলীয় জোটের একজন প্রভাবশালী নেতা হিসেবে বিভিন্ন সময়ে আন্দোলন দমন, কারফিউ জারি ও দেখামাত্র গুলির মতো নির্দেশনা এবং পরিকল্পনায় নেতৃত্ব দিয়েছেন। তার উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে ছাত্রদের সহিংস বা সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে তাদের ওপর দমন-পীড়নকে বৈধ করার মানসিকতা তৈরি করেছিলেন।

তিনি আরও বলেন, বিগত সময়ে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে বোমা হামলা এবং ছাত্র-জনতাকে দমন করার পরিকল্পনায় তিনি সম্মতি জানান। এমনকি কীভাবে আটক করা উচিত এবং আটক ব্যক্তিদের কোর্ট বা জেলে না পাঠিয়ে কীভাবে ‘ব্যবস্থা’ নেয়া যেতে পারে, সেসব বিষয়েও তিনি পরামর্শ দিয়েছিলেন।

চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে তার অবস্থান ও ভূমিকার ভিত্তিতে মোট আটটি অভিযোগ গঠন করা হয়েছে। এ মামলায় আগামী ৩০ নভেম্বর সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। একই ধরনের অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আরও তিন নেতার বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। তাদের মামলায় ২৫ নভেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com