1. admin@jagratakhobor.com : admin-ferdous :
গণভোটের আদেশ প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে: হাসনাত - জাগ্রত খবর - jagrata Khobor
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৩:০১|
শিরোনামঃ
বরিশালে বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজি, আটক ২ চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ ইসরালই-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা

গণভোটের আদেশ প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে: হাসনাত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া গণভোটের আদেশ ড. মুহাম্মদ ইউনূসকে (প্রধান উপদেষ্টা) জারি করতে হবে।
রোববার (২ নভেম্বর) বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির বরিশাল জেলা ও মহানগর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বৈরাচারের প্রধান চুপ্পুর (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) থেকে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি নিতে হলে এটা হবে আন্দোলনের কফিনে শেষ পেরেক ঠোকার মত। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া গণভোটের আদেশ ড. মুহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। যদি নির্বাচনের আগে বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো হয়ে যায়, তাহলে নির্বাচন কার্যক্রমকে আমরা ফেসিলেটিট করবো।সাংবাদিকদের প্রশ্নে জবাবে শাপলা প্রতীকের বিষয়ে এনসিপি নেতা বলেন, নির্বাচন কমিশন এ নিয়ে কোনো মতামত দিতে রাজী নয়, এমনটা বলেছেন। এতে করে নির্বাচন কমিশন নিয়ে আমাদের সংশয় রয়েছে তাদের স্বেচ্ছাচারিতার জন্য।তিনি আরও বলেন, আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। সুতরাং বিচার না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে আসতে পারবে না। নির্বাচন কমিশন যেভাবে প্রচারণা চালাচ্ছে, যে পরিবেশ তৈরি হচ্ছে তাতে ভোটের অংশগ্রহণ ভালোই থাকবে।হাসনাত আব্দুল্লাহ বলেন, তিনশো আসনেই সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ হচ্ছে। আমরা যেনো একটা গুণগত, কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচনের দিকে যেতে পারি এর বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর।শাপলা প্রতীক নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, শাপলা প্রতীক কেনো দেবে না তার ব্যাখ্যা দেয়নি নির্বাচন কমিশন। যার ফলে এই নির্বাচন কমিশন নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদি নির্বাচনে কোনো অনিয়ম হয় তখনও তার ব্যাখ্যা দিবে কিনা এটা নিয়েও সংশয় আছে।বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন।এছাড়াও উপস্থিত ছিলেন- দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, দক্ষিণাঞ্চলের সংগঠক আসাদ বিন রনি, কেন্দ্রীয় সদস্য, রফিকুল ইসলাম কনক প্রমূখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com