1. admin@jagratakhobor.com : admin-ferdous :
যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন! - জাগ্রত খবর - jagrata Khobor
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১২:০৮|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়েছেন
গাজীপুর প্রতিনিধি::গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী আজমিরী গ্লোরী পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুন ধরে যায়। আগুনে বাসের প্রায় ৮০ শতাংশ পুড়ে ছাই হয়ে গেছে।শনিবার রাত পৌনে ৮টার দিকে মহানগরীর হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে। বাসটিতে তখন প্রায় ১০-১২ জন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ইঞ্জিন থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছিল। যাত্রীরা সবাই দ্রুত বাস থেকে নামতে পেরেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ড্রাইভার ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের ডিসি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। হারিকেন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ আগুন ধরে যায়। আমরা এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য নিয়েছি এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ খুঁজতে তদন্ত চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com