নিজস্ব প্রতিবেদক::শেখ হাসিনার রায়ের দিন মাঠে থাকবে ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্য যে ভাষণ দিয়েছেন, তাতে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য জনগনের যে আকাঙ্খা, তার আংশিক পূরণ হয়েছে।
৮ দলের পক্ষ থেকে গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করা হবে। শেখ হাসিনার রায়ের দিন মাঠে থাকবে ৮ দল। মামলার রায়কে কেন্দ্র করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে নাশকতার কোনো সুযোগ দেওয়া যাবে না।
একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন শলাপরামর্শে প্রশাসনে সাম্প্রতিক রদবদল হচ্ছে। এই ধরনের নিয়োগ ও বদলির কারণে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে।