1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গাড়িতে আগুন - জাগ্রত খবর - jagrata Khobor
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১:৩৯|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গাড়িতে আগুন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়েছেন
কেরানীগঞ্জ প্রতিনিধি::ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গনের ডাম্পিংয়ে থাকা পরিত্যক্ত একটি লেগুনাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার। তিনি জানান, রোববার রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আগুনের অবস্থা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মতে আগুন লাগানো হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। আগুনে ডাম্পিং করা একটি লেগুনা পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন ব্যক্তি পরিত্যক্ত গাড়িটির গায়ে আগুন ধরিয়ে দেন। ঠিক সেই মুহূর্তে থানায় আসা এক নারী চিৎকারে তারা দ্রুত সটকে পড়েন। ঘটনার পর থানার অভ্যন্তরে ও আশপাশের এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।এলাকাবাসীরা বলছেন, যারা নিরাপত্তা দেবে, তাদের থানার সামনে এভাবে আগুন লাগানো খুবই উদ্বেগজনক। স্থানীয়রা এমন ঘটনাকে পরিকল্পিত নাশকতার ইঙ্গিত হিসেবে দেখছেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, এটি নাশকতা না দুর্ঘটনা সেটি নিশ্চিত না। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com