1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ফিফার উচিত যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া : তেহরান - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:৪৯|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

ফিফার উচিত যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া : তেহরান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৫৭ বার পড়েছেন
জাগ্রত নিউজ::২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর ১০০ দিনেরও কম সময় বাকি। এর মধ্যেই টুর্নামেন্টের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র এবং অংশগ্রহণকারী দল ইরানের মধ্যে চলমান সংঘাত বিশ্বকাপকে নতুন অনিশ্চয়তার মুখে ফেলেছে।ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বকাপ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়ার পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ফুটবল দল। তাদের দাবি, যদি কোনো দেশকে সরাতে হয় তাহলে ফিফার উচিত যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া।দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র, ইসরাইলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে বড় ধরনের সংঘাত শুরু হয়। সেই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এ এক পোস্টে বলেন, ইরান জাতীয় ফুটবল দল বিশ্বকাপে স্বাগত। তবে তিনি মনে করেন, তাদের নিজেদের জীবন এবং নিরাপত্তার স্বার্থে এই টুর্নামেন্টে ভ্রমণ করা উচিত হবে না।ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ইরান ফুটবল দল এক বিবৃতিতে জানায়, বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক আয়োজন এবং এর আয়োজক সংস্থা ফিফা। এটি কোনো একক দেশের ইভেন্ট নয়।তাদের বক্তব্য অনুযায়ী, ইরান জাতীয় দল টানা জয়ের মাধ্যমে এবং নিজেদের যোগ্যতায় এই টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে। তাই ইরানকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই।এর আগে দেশটির ক্রীড়ামন্ত্রীও জানিয়েছেন, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্প ইরানকে স্বাগত জানাবেন বলে মন্তব্য করলেও বাস্তবে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com